১৬ মে চাঁদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান আসছেন

সজীব খান, চাঁদপুর
প্রধানমন্ত্রী তারেক রহমান ১৬ মে চাঁদপুর সফরে আসছেস। তারই প্রস্তুতি হিসেবে কর্মসূচির সম্ভাব্য বিভিন্ন ভেন্যু পরিদর্শন করছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্যসহ জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ।

শনিবার (২ মে) সকালে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, প্রধানমন্ত্রী খাল খনন, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন, সুধি সমাবেশসহ জনসভায় যোগদান করবেন।

প্রস্তুতি পর্যবেক্ষণের উদ্দেশে শনিবার সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক জেলার শীর্ষ স্থানীয় নেতাদের নিয়ে চাঁদপুর সরকারি কলেজ, পৌর অডিটোরিয়ামসহ বিভিন্ন স্থান পরিদর্শন করেন।

এর আগে শুক্রবার চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের ঘোষেরহাটে প্রধানমন্ত্রীর খাল খননকাজের উদ্বোধনস্থল সরেজমিনে পরিদর্শন করেন।
চাঁদপুর সদরের শাহমাহমুদপুরের ঘোষেরহাট এলাকার খালটি, একসময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খননকাজের উদ্বোধন করেছিলেন। তার উত্তরসূরি, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নিজে কোদাল হাতে মাটি কেটে খালটির পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করবেন বলে জানা গেছে।

বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে খাল পুনঃখনন কর্মসূচি বাস্তবায়নের কাজ হাতে নেওয়া হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ে খনন করা অনেক খাল এখন ভরাট অবস্থায় রয়েছে। এসব খাল পুনঃখননের মাধ্যমে সেচব্যবস্থার উন্নয়ন, মাছ চাষ, হাঁস পালনসহ খালনির্ভর অর্থনীতি শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রকাশিত : শনিবার, ০২ মে ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like

About the Author: priyoshomoy