বগুড়ায় পাথরবাহী ট্রাকে বিপুল পরিমাণ বুপ্রেনরফাইন ইনজেকশন জব্দ : আটক ৩

সজীব হাসান, (বগুড়া) প্রতিনিধি: ‎

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় পাথরবাহী একটি ট্রাক থেকে বিপুল পরিমাণ বুপ্রেনরফাইনযুক্ত ইনজেকশনের অ্যাম্পুল উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএমসি)। এ ঘটনায় তিন মাদককারবারীকে গ্রেফতার করা হয়েছে।

‎গত বুধবার (১৩ মে ২০২৬) দিবাগত রাত প্রায় ১০টার দিকে শিবগঞ্জ উপজেলার ভরিয়া পাকুরতলা এলাকার এসএস ফুড জোনের বিপরীতে রংপুর-ঢাকা মহাসড়কের পূর্ব পাশে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

‎ডিএন সি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট থেকে ঢাকাগামী একটি পাথরবাহী ট্রাকে তল্লাশি চালানো হয়। এ সময় ট্রাক ও আটক ব্যক্তিদের দেহ তল্লাশি করে একটি সাদা প্লাস্টিকের বাজার ব্যাগের ভেতরে কালো পলিথিনে মোড়ানো তিনটি প্যাকেট উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে পেপার দিয়ে মোড়ানো অবস্থায় অবৈধ মাদকদ্রব্য বুপ্রেনরফাইনযুক্ত (Buprenorphine Injection I.P) “CUPIGESIC” লেবেলযুক্ত মোট ১ হাজার ১২২টি ইনজেকশন অ্যাম্পুল পাওয়া যায়।

‎গ্রেফতারকৃতরা হলেন – সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার ভেরাকোলা এলাকার মৃত তোফাজ্জল শেখের ছেলে মোঃ শরিফ ইসলাম (২৪), একই উপজেলার টারুটিয়া এলাকার মৃত আমজাদ মোল্লার ছেলে মোঃ শহিদুল ইসলাম (৩৫) এবং দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার নওদাপাড়া এলাকার মৃত অফুর উদ্দিনের ছেলে মোঃ মন্টু মিয়া (৪৮)। ‎এসময় মাদক পরিবহনে ব্যবহৃত ঢাকা মেট্রো-ট-১২-৫৭১৭ নম্বরের একটি টাটা-১১০৯EX2 মডেলের কার্গো ট্রাক জব্দ করা হয়। ট্রাকটিতে চালান অনুযায়ী ৪৩০ সিএফটি কালো পাথর বহন করা হচ্ছিল।

এছাড়াও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও দুটি বাটন ফোন সিমসহ জব্দ করা হয়েছে। ‎মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ সামসুল আলম বাদী হয়ে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like

About the Author: priyoshomoy