মেহেরপুরে জামায়াতে ইসলামীর দিনব্যাপী রুকন শিক্ষাশিবির অনুষ্ঠিত

মেহেরপুর প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা শাখার উদ্যোগে দিনব্যাপী রুকন (সদস্য) শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ মে) সকাল সাড়ে ১০টায় পৌর কমিউনিটি সেন্টারে এ শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়।

শিক্ষাশিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মো. আব্দুল হালিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অঞ্চল টিম সদস্য ও কুষ্টিয়ার সাবেক জেলা আমির অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মহসিন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোবারক হোসাইন, চুয়াডাঙ্গা জেলা আমির অ্যাডভোকেট রুহুল আমিন এমপি এবং লেখক, গবেষক ও প্যারেন্টিং কনসালট্যান্ট ড. আহসান হাবিব ইমরোজ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মেহেরপুর জেলা আমির এমপি তাজউদ্দিন খান। অনুষ্ঠান পরিচালনা করবেন জেলা সেক্রেটারি রফিকুল ইসলাম। সার্বিক তত্ত্বাবধানে থাকবেন জেলা সেক্রেটারি ইকবাল হোসেন।

জামায়াতে ইসলামীর জেলা নেতৃবৃন্দ জানিয়েছেন, শিক্ষাশিবিরে সংগঠনের রুকনদের আদর্শিক, সাংগঠনিক ও নৈতিক উন্নয়ন বিষয়ক বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হবে।

প্রকাশিত : রোববার, ২৪ মে ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like

About the Author: priyoshomoy