

মেহেরপুর প্রতিনিধি :
মেহেরপুর-মুজিবনগর সড়কের চক শ্যামনগর কফি হাউজের সামনে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মোঃ জীবন (১৭), পিতা- আমিরুল ইসলাম, সাং- বন্দর এবং মোঃ নয়ন আলি (১৯), পিতা- হাফিজুর রহমান, সাং- খন্দকার পাড়া।

স্থানীয় সূত্রে জানা গেছে, মেহেরপুর থেকে চক শ্যামনগর যাওয়ার সময় কফি হাউজের সামনে একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে মোটরসাইকেলে থাকা জীবন ঘটনাস্থলেই নিহত হন। অপর আহত নয়ন আলিকে গুরুতর অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল-এ নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রকাশিত : রোববার, ২৪ মে ২০২৬ খ্রি.
















