

সজীব খান, চাঁদপুর
চাঁদপুরে বজ্রপাতে শুক্কুর (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার রাত সাড়ে ৮টার দিকে, সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের লোধেরগাঁও গ্রামের মুন্সি বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত শুক্কুর লোধেরগাঁও গ্রামের সিরাজ মুন্সির ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতের দিকে নিজ বসত বাড়িতে অবস্থানকালে, হঠাৎ বজ্রপাতে গুরুতর আহত হন তিনি।
পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত ২৫০ শয্যা চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রকাশিত : সোমবার, ২৫ মে ২০২৬ খ্রি.
শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.
















