তেঁতুলিয়ায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল‍্যাণ তহবিল থেকে মানবিক সহায়তা পেলেন ১৪৭ পরিবার

মোঃ এনামুল হক, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ

পবিত্র ঈদ উল আযহা- ২০২৬ উপলক্ষে দুঃস্থ, অসহায় ও গরিব জনসাধারণের মাঝে মানবিক সহায়তা হিসেবে বিতরনের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে পঞ্চগড় এক আসনের সংসদ ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির এর নির্বাচনী এলাকা তেঁতুলিয়া উপজেলার অসহায় ও গরিব জনসাধারণের মাঝে ২ লক্ষ ৯৪ হাজার টাকা উপজেলা প্রশাসনের মাধ্যমে মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করা হয়।

সোমবার ২৫ শে মে/২৬ : সকালে তেঁতুলিয়া উপজেলার ১৪৭ জন হতদারিদ্রদের মাঝে নগদ অর্থ তুলে দেন তেঁতুলিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম‍্যান রেজাউল করিম শাহিন।

তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরুর সভাপতিত্বে অনুষ্ঠানে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মিয়া ও আবু বক্কর সিদ্দিক কাবুল।

উপজেলা যুবলদের সাধারন সম্পাদক জাকির হোসেন, উপজেলা ছাত্রদলের আহব্বায়ক নুরুজ্জামান দুলাল, সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক সবুজ। এছাড়াও উপজেলার ইউনিয়নের নেতৃবৃন্দ।  অনুষ্ঠানে এমপি মহোদয়ের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।

প্রকাশিত : সোমবার, ২৫ মে ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like

About the Author: priyoshomoy