সিরাজগঞ্জ তাড়াশে মাদক বিরোধী অভিযান : গ্রেফতার ৩

সিরাজগঞ্জ তাড়াশ থেকে জিল্লুর রহমান :
সিরাজগঞ্জ তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের নুলুয়াকান্দি ও তালম ইউনিয়নের গুলটা বাজারের কয়েকটি গোপন আস্তানায় মাদক বিরোধী অভিযান চালিয়ে নান্নু ,তাইজুল, ও আলোমগির হোসেনকে আটক করেন।

পুলিশ সূত্রে জানা যায় গত ২৪ মে সোমবার সন্ধায় গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ একটি টিম স্থানীয় পুলিশের সহযোগিতায় অত্যন্ত ৫ টি গোপন আস্তানায় অভিযান চালিয়ে ২৭৫ পীছ ইয়াবাসহ আলোমগির (৩৮) নান্নু (২২) এবং তাইজুল ইসলামকে (১৮) হাতেনাতে আটক
করেন ।

স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা যায় আলোমগির হোসেন বেশ কিছু দিন যাবৎ তার নিজ বাড়িতে এই ব্যাবসা পরিচালনা করেন চেনা অচেনা অনেক লোক তার বাড়িতে সারাক্ষণই দেখা যায়।

নওগাঁ ইউনিয়নের সাবেক মেম্বার বলেন এই ছেলে গুলোকে কখনো কোন কাজ করতে দেখা যায় না ,এদের কোন কর্ম নেই ,অথচ দেখা যায় দিব্বি চলাফেরা করে রাজকীয় ভাবে।

এব্যাপারে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান জানান উপজেলার বিভিন্ন স্থানে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ একটি টিম স্থানীয় পুলিশ ও সাধারণ জনগণের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন এবং তিন জনকে আটক করে তাড়াশ থানায় সোপর্দ করেন । এব্যাপারে তাড়াশ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের নামে মামলা নেওয়া হয়েছে।

এ ছাড়াও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ টিমের অভিযান অব্যাহত রয়েছে।

প্রকাশিত : সোমবার, ২৫ মে ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like

About the Author: priyoshomoy