জামালপুর সদর উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বাউল সন্ধ্যা অনুষ্ঠিত

জাকিরুল ইসলাম বাবু, জামালপুর প্রতিনিধি

খাজা-ই- খাজা,প্রেম -প্রীতি -ই- সম্বল এই প্রতিপাদ্য কে সামনে রেখে খানকায়ে চিশতীয় দরবার শরীফ জামালপুর হযরত খাজা মঈনুদ্দিন হাসান চিশতী ( রহঃ) এর স্মরণে উপ-মহাদেশের আধ্যাত্মিক সাধক,ত্যাগী, জ্ঞানী মহাপুরুষ হযরত খাজা, পথিক তারিফ আলী শাহ্ আজমেরী মধুবাবা ( রহঃ) এর আদেশক্রমে খানকায়ে চিশতীয় দরবার শরীফ জামালপুর কতৃক আয়োজিত ২৪ মে -২৬ মে পর্যন্ত ৩ দিন ব্যাপী পবিত্র ওরশ মোবারক এর আয়োজন করা হয়েছে।

পবিত্র ওরশ মোবারক উপলক্ষে ২য় দিনে জামালপুর সদর উপজেলা নির্মান শ্রমিক ইউনিয়ন ( রেজিঃ নং- ময়মন-২১) এর উদ্যোগে আলোচনা সভা ও এক বাউল সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

২৫ মে সোমবার রাতে স্থানীয় শহরের পালপাড়া সংলগ্ন খানকায়ে চিশতীয় দরবার শরীফ জামালপুর এর প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জামালপুর সদর উপজেলা নির্মান শ্রমিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি মোঃ সোহেল রানা’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ রাসেল এর সঞ্চালনায় পবিত্র ওরশ মোবারকের বাউল সন্ধ্যা পূর্বক আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উক্ত ইউনিয়নের উপদেষ্টা ও শহর শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন।

উদ্বোধক হিসাবে বক্তব্য রাখেন উক্ত ইউনিয়নের উপদেষ্টা মোঃ হানিফ উদ্দিন শেখ,সার্বিক পরিচালনায় ছিলেন উক্ত ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আল মামুন, কোষাধ্যক্ষ মোঃ মাহফুজুর রহমান বাবু প্রমুখ।

এছাড়াও উক্ত ইউনিয়নের সহ-সভাপতি মোঃ জিয়াউল, সহ-সাধারণ সম্পাদক মোঃ ফরিদ, সহ- কোষাধ্যক্ষ মোঃ আনিছ,সাংগঠনিক সম্পাদক মোঃ আল-আমীন, সহ- সাংগঠনিক সম্পাদক মোঃ ফিরোজ মিয়া, মোঃ আব্দুস ছালাম, কার্যকারী সদস্য মোঃ সুমন মিয়া,পাথালিয়া আঞ্চলিক কমিটির সভাপতি মোঃ এরশাদ আলী সহ সকল নেতৃবৃন্দ ও নির্মান শ্রমিকরা এবং আশেকান ভক্তবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।।

প্রকাশিত : মঙ্গলবার, ২৬ মে ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like

About the Author: priyoshomoy