

মেহেরপুর প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মেহেরপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল এবং পথচারীদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক লিটন, মেহেরপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মনা এবং জেলা জাসাসের সদস্য সচিব এ. বাকা বিল্লাহ।
১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মশিউর রহমান দীপুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, দেশের স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদান এবং জাতীয়তাবাদী আদর্শ নিয়ে আলোচনা করেন।
পরে জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া শেষে পথচারী ও সাধারণ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
এ সময় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রকাশিত : শনিবার, ৩০ মে ২০২৬ খ্রি.
















