

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুর সদর উপজেলায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এক কিশোর প্রাণ হারিয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।
রোববার, ৩১ মে ২০২৬, দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে ফরিদগঞ্জগামী সড়কের গাছতলা-বাদামতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগামী ট্রাকটির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে চালক ও আরোহী দুজনই রাস্তায় ছিটকে পড়েন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে পাঠান। সেখানে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। আহত অপরজনের অবস্থা আশঙ্কাজনক।
৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.
















