ইতিহাস গড়লেন পপি খাতুন! বগুড়া সিটি কর্পোরেশনের প্রথম সচিব হয়েই চমকে দিলেন সবাইকে

বগুড়া সিটি কর্পোরেশনের প্রথম সচিব হিসেবে দায়িত্ব পেলেন পপি খাতুন

সজীব হাসান, স্টাফ রিপোর্টার: বগুড়া সিটি কর্পোরেশনের প্রথম সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন পপি খাতুন। তিনি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের কৃতি সন্তান। এর আগে তিনি রংপুরের পীরগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন।

প্রশাসনিক দক্ষতা, সুশাসন প্রতিষ্ঠা এবং জনসেবামূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদানের মাধ্যমে তিনি সংশ্লিষ্ট মহলে ব্যাপক প্রশংসা অর্জন করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বগুড়া সিটি কর্পোরেশনের প্রথম সচিব হিসেবে তাঁর নিয়োগের খবরে নিজ এলাকা মহিমাগঞ্জসহ গোবিন্দগঞ্জ উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।

এলাকাবাসীর প্রত্যাশা, তাঁর অভিজ্ঞতা, দক্ষতা ও দূরদর্শী নেতৃত্বে সিটি কর্পোরেশনের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল, স্বচ্ছ এবং জনমুখী হবে। এদিকে, পপি খাতুনের এ গুরুত্বপূর্ণ পদে নিয়োগকে স্বাগত জানিয়ে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষাবিষয়ক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। তাঁরা তাঁর নতুন দায়িত্ব পালনে সফলতা কামনা করেন এবং বগুড়া সিটি কর্পোরেশনের উন্নয়ন ও সেবার মান বৃদ্ধিতে তাঁর কার্যকর ভূমিকার প্রত্যাশা ব্যক্ত করেন।

বগুড়া সিটি কর্পোরেশনের প্রথম সচিব হিসেবে নতুন দায়িত্ব পালনে পপি খাতুনের সার্বিক সাফল্য, সুস্বাস্থ্য ও উত্তরোত্তর কর্মজীবনের অগ্রগতি কামনা করেছেন এলাকাবাসী।

প্রকাশিত : বুধবার, ০৩ জুন ২০২৬ খ্রি

You might like

About the Author: priyoshomoy