শাহরাস্তিতে অবৈধ মাটি উত্তোলনে অভিযান, ভেকুর ব্যাটারি জব্দ

মোঃ কামরুজ্জামান সেন্টুঃ
চাঁদপুরের শাহরাস্তিতে অবৈধভাবে ব্যক্তি মালিকানাধীন জমি থেকে মাটি উত্তোলনের অভিযোগে অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল রাত ৯টায় উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের কসবা, বড়তুলা ও কাদরা গ্রামে এ অভিযান চালানো হয়।

জানা যায়, অনুমতিবিহীন ভেকু দিয়ে মাটি কাটার ফলে পাশ্ববর্তী জমির ক্ষতিসাধন হচ্ছে স্থানীয়দের এমন অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে অভিযান চালানো হয়। অভিযানকালে ১টি ভেকুর ২টি ব্যাটারি জব্দ করা হয়। অভিযানের নেতৃত্ব দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা।

ওই সময় সংশ্লিষ্ট অভিযুক্তদের যথাযথ কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া মাটি উত্তোলন না করার নির্দেশনা দেওয়া হয়। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী বিনা অনুমতিতে মাটি কাটা শাস্তিযোগ্য অপরাধ। দোষী সাব্যস্ত হলে জরিমানা ও কারাদণ্ডের বিধান রয়েছে বলে অবহিত করা হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, সরকারি অনুমতি ছাড়া মাটি কাটা পরিবেশ ও কৃষি জমির জন্য ক্ষতিকর। এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

প্রকাশিত : শুক্রবার, ০৫ জুন ২০২৬ খ্রি

You might like

About the Author: priyoshomoy