জামিনে মুক্ত সিটি নিয়ন এমডি বোরহান, দোয়া চাইলেন

নিজস্ব প্রতিবেদক।। গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন সিটি নিয়ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আওয়ামী লীগের (স্বতন্ত্র) প্রার্থী ও বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব মোঃ রেদওয়ান খান বোরহান।

প্রায় ১০ মাস কারাভোগের পর গত শনিবার (৩০ মে) তাকে মুক্তি দেওয়া হয়। জামিনে মুক্তি পেয়ে তিনি ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নিয়ে শুক্রবার (৫ জুন) তিনি বাসায় ফেরেন। তিনি চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) এলাকাসহ দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২৮ অক্টোবর ঢাকার নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সমাবেশে হামলার অভিযোগে গত বছরের ৪ আগস্ট রাতে তাকে আটক করা হয়। এর পরপর সন্ত্রাস বিরোধী ৮,৯,১০,১১,১২ ধারার মামলায় কারাবাস করেছেন। প্রায় ১০ মাসের এই কারাবাসে তিনি ডায়াবেটিস, হৃদরোগ ও শ্বাসকষ্টে ভুগেছেন রেদোয়ান খান বোরহান।

আলহাজ্ব রেদওয়ান খান বোরহান এর সহধর্মিনী সুলতানা নাসরিন খান আরো জানান, আওয়ামী লীগের দলীয় কোন পোষ্ট না থাকার কারনে এ নেতাকে একের পর এক মিথ্যা মামলা হামলা দিয়ে আটকিয়ে রেখেছে। তিনি বারবার জামিন লাভ করলেও তাকে বিভিন্ন মামলা দিয়ে আটক রাখা হয়। এতে তিনি দিন দিন আরো বেশি অসুস্থ হয়ে পড়েছেন। তাই তিনি চাঁদপুর সহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

এসময় সুলতানা নাসরিন খান আরো বলেন, রেদওয়ান খান বোরহান নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক পররাষ্ট্র, শিক্ষা ও সমাজকল্যাণ মন্ত্রী ডাঃ দীপু মনি এবং ১০নং লক্ষীপুর ইউপি সমালোচিত চেয়ারম্যান বালুখেকো মরহুম মোঃ সেলিম খানের দুর্নীতির বিরুদ্ধে সবসময় প্রতিবাদ করে গেছেন এবং তাদের দুর্নীতির বিরুদ্ধে লেখালেখির মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও youtube প্রতিবাদ করে গেছেন সবসময়। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার কারণে ডাঃ দীপু মনির নিজস্ব দলীয় ক্যাডাররা চাঁদপুর শহরে রেদওয়ান খান বোরহানকে সবসময় কোনঠাসা করে রেখেছিলেন এবং লক্ষীপুর ইউনিয়নে কয়েকবার হামালাও চালিয়েছে।

একান্ত মোবাইলে আলাপকালে আলহাজ্ব রেদওয়ান খান বোরহান বলেন, কারাগারে বারবার অসুস্থ হওয়ার পরে চাঁদপুর বাসীর কাছে দোয়া চেয়েছিলেন এবং সকলের দোয়া বদৌলতে সুস্থ হয়ে কারাগার থেকে মুক্ত পেয়েছেন। এজন্য মহান রাব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন এবং সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ জানিয়েছেন।

প্রকাশিত : শনিবার, ০৬ জুন ২০২৬ খ্রি

You might like

About the Author: priyoshomoy