

জি এম শরিফুল ইসলাম সানু, সাতক্ষীরা:
কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সফল সভাপতি তালা – কলারোয়ার বারবার নির্বাচিত সাবেক এমপি জননেতা হাবিবুল ইসলাম হাবিব ভাইকে সাতক্ষীরা জেলা পরিষদ পরিষদ প্রশাসক নির্বাচিত করায় বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক সমাজ সাতক্ষীরা জেলা শাখার সকল নেতৃবৃন্দের উপস্থিতিতে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু জাতীয়তাবাদী নাগরিক সমাজ সাতক্ষীরা জেলা কমিটির সহ-সভাপতি অধ্যক্ষ নজিরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবিদুল হক মুন্না, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক ডিএম কামরুল ইসলাম, রবিউল ইসলাম সহ-সাধারণ সম্পাদক প্রফেসর মনিরুল ইসলাম এছাড়াও সাংবাদিক মীর আবু বককার, তৌহিদুর রহমান, খালিদ হোসেন, কাজী মিয়ারাজ ,গোলাম নবী, মিলন হোসেন ও জাহাঙ্গীর হোসেন বিএনপির ঊর্ধ্বতন নেতৃবৃন্দ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় নবগঠিত জেলা পরিষদের প্রশাসক বারবার নির্বাচিত তালা কলোরা সাতক্ষীরা এক আসনের সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব সকলকে শুভেচ্ছা জানান এবং জাতীয়বাদী শক্তিকে আরো শক্তিশালী করতে দলের জন্য নিবেদিত প্রাণ হিসেবে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সকলের প্রতি আহবান জানান ও নবগঠিত জেলা কমিটির নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
















