

সিরাজগঞ্জ তাড়াশ থেকে জিল্লুর রহমান
সিরাজগঞ্জ তাড়াশ উপজেলায় মাদক বিরোধী এক বিশেষ অভিযান চালিয়ে ২২০ গ্ৰাম গাঁজাসহ ৫ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিরাজগঞ্জ (ডিএনসি)

গতকাল (৬জুন) শনিবার উপজেলার নওগাঁ ইউনিয়নের,নওগাঁ ও সাকুয়াদিঘি এলাকায় ,এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে আটক পাঁচ জন হলেন, নওগাঁ গ্ৰামের মোঃ সেরাজ প্রমানিকের ছেলে মোঃ শরিফুল ইসলাম (৩৬) একই গ্ৰামের মোঃ আবেদ আলীর ছেলে মোঃ মামুন (৩৬) নজরুল ইসলামের ছেলে মোঃ এসার আলি (২৫) রুহুল আমিনের ছেলে মোঃ তুষার (২৫) ও উল্লাপাড়া উপজেলার আইলের উপুর গ্ৰামের মোঃ আঃ ছাত্তারের ছেলে মোঃ জিয়াউর রহমান (৩৬)
অভিযান সুত্রে জানা যায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নজরুল ইসলামের নির্দেশে বিশেষ একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ৬ জুন শনিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে নওগাঁ বাজারের একটি পরিত্যাক্ত বাড়িতে, মাদক কেনা বেচার সময় হাতে নাতে ৫ জনকে আটক করা হয় , এসময় তাদের কাছ থেকে ২২০ গ্ৰাম গাঁজা উদ্ধার করে তাড়াশ থানায় তাদেরকে সোপর্দ করা হয় ।
এব্যাপারে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান জানান আটককৃতদের বিরুদ্ধে আইনিনুগ ব্যবস্থা গ্ৰহন শেষে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে এবং মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে ।














