তাড়াশে স্বামী পরিত্যক্ত গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জ তাড়াশ থেকে জিল্লুর রহমান :
সিরাজগঞ্জ তাড়াশে মোছাঃ সাবিয়া খাতুন (২২) নামের এক স্বামী পরিত্যক্তা গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন থানা পুলিশ।
(৭ই জুন) রবিবার সকালে উপজেলার মাগুরা বিনোদ ইউনিয়নের নাদোসৈয়দপুর গ্ৰামের শফিকুল ইসলামের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

গৃহবধূ সাবিয়া শফিকুল ইসলামের মেয়ে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় কিছু দিন আগে সাবিয়ার স্বামী সাবিয়াকে তালাক দিয়ে ঘর থেকে বের করে দেন। তার পর থেকে সাফিয়া বাবার বাড়িতেই ছিলেন।

গত শনিবার সন্ধ্যায় অভিমান করে ঘরের দরজা জানালা বন্ধ করে ঘুমাতে যান সাবিয়া কিছু সময় পর খাবারের জন্য বাবা মা ডাকা ডাকি করে কোন সাড়া শব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখতে পান সাবিয়ার ঝুলন্ত মরদেহ ঘরের ধরনা সাথে ঝুলছে। পরে বিষয়টি তাড়াশ থানা পুলিশকে জানানো হলে, পুলিশ রবিবার সকালে ঘটনাস্থলে পৌঁছে সাবিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন।

এবং মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ প্রসঙ্গে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান জানান গৃহবধূ সাবিয়া বিবাহ বিচ্ছেদসহ পারিবারিক কলহ ছিল বলে ধারনা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে মৃত্যুর কারণ এব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

প্রকাশিত : রোববার, ০৭ জুন ২০২৬ খ্রি

You might like

About the Author: priyoshomoy