

মেহেরপুর প্রতিনিধি:
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মেহেরপুরে মোটরসাইকেল শোভাযাত্রা ও পথসভা করেছে জেলা ছাত্রদল।
আজ বিকেল ৫টার দিকে মেহেরপুর জেলা বিএনপির কার্যালয় থেকে জেলা ছাত্রদলের সহ-সভাপতি নাহিদ মাহবুব সানির নেতৃত্বে মোটরসাইকেল শোভাযাত্রাটি শুরু হয়। শোভাযাত্রাটি শহরের হোটেল বাজার মোড়, কলেজ মোড় ও হাসপাতাল মোড় প্রদক্ষিণ করে মেহেরপুর বড়বাজার এলাকায় গিয়ে শেষ হয়।

শোভাযাত্রা শেষে সেখানে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বিভিন্ন সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে বক্তব্য দেন এবং সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
মোটরসাইকেল শোভাযাত্রা ও পথসভায় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য মনিরুল ইসলাম মনি, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ফুর্তি হাসান, পৌর ছাত্রদলের নেতা রাব্বি, আমঝুপি ইউনিয়ন ছাত্রদল নেতা সুইম, বুড়িপোতা ইউনিয়ন ছাত্রদল নেতা সাজ্জাদসহ জেলা ও উপজেলার ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এ সময় বিপুল সংখ্যক নেতাকর্মী শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।













