রাশিয়ার যুদ্ধক্ষেত্রে ফরিদগঞ্জের শ্রমিক, ফিরিয়ে আনার দাবিতে মানববন্ধন

ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা:
পরিবারের আর্থিক সচ্ছলতা ফিরিয়ে আনতে রাশিয়ায় একটি ঠিকাদারি নির্মাণ ফার্মের চাকরিতে যাওয়া মাইন উদ্দিন প্রতারিত হয়ে যুদ্ধময়দানে পৌঁছেছেন| তাকে ও তার দলের সদস্যদের ফিরিয়ে আনতে শুক্রবার (৬ জুন) বিকেলে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের পশ্চিম কাউনিয়া এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে|

জানা গেছে, ওই এলাকার মসজিদ বাড়ির আব্দুর রহিমের বড়ো ছেলে মাইন উদ্দিন প্রায় তিন মাস আগে ৩০ জনের একটি দলের সঙ্গে রাশিয়া যান| সেখানে একটি কনস্ট্রাকশন ফার্মে কাজ করার কথা থাকলেও দালালচক্র তাদের রুশ সেনাবাহিনীর কাছে বিক্রি করে দেয়| এক সপ্তাহের ট্রেনিং শেষে মাইন উদ্দিনসহ সবাইকে যুদ্ধবিধ্বস্ত রাশিয়া-ইউক্রেন সীমান্তবর্তী এলাকায় পাঠানো হয়|

প্রায় ১৪-১৫ দিন আগে ফোনে মাইন উদ্দিন জানিয়েছে, তারা চরম দুর্দশায় দিন কাটাচ্ছেন| খাবার ও থাকার সংকটের পাশাপাশি মাথার ওপর দিয়ে উড়ছে মিসাইল| মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে তিনি এখন বাংলাদেশে ফিরতে চান|

মানববন্ধনে বক্তব্য রাখেন, স্থানীয় সমাজসেবক সোহেল খান, হাসান আল মামুন, নবীর হোসেন প্রমুখ|

বক্তারা বলেন, মাইন উদ্দিনের করুণ অবস্থার কথা শুনে কয়েক দিন আগে তার পিতা আব্দুর রহিম স্ট্রোকে মারা গেছেন| অবিল¤ে^ সরকারের হস্তক্ষেপ কামনা করে মাইন উদ্দিন ও রুশ সেনাবাহিনীর কাছে বিক্রি হওয়া সব বাংলাদেশি নাগরিককে উদ্ধার এবং দালালচক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ও রাশিয়ায় নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের দ্রুত পদক্ষেপে আশাবাদ ব্যক্ত করেন তারা|

প্রকাশিত : রোববার, ০৭ জুন ২০২৬ খ্রি

You might like

About the Author: priyoshomoy