

সিরাজগঞ্জ তাড়াশ থেকে জিল্লুর রহমান
সিরাজগঞ্জ তাড়াশ উপজেলায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘন করার অপরাধে মোবাইল কোর্টের অভিযান হয়েছে। অভিযানে দুই যুবককে সর্বমোট এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

গতকাল ( ৭ জুন) রবিবার বিকালে উপজেলার মালশিনও জাহাঙ্গীর গাতী এলাকায উপজেলা সহকারী ( ভূমি) কমিশনার ও ম্যাজিস্ট্রেট এ জেড এম নাহিদ হোসেন এই অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করেন।
মোবাইল কোর্টের ফাইল এবং স্থানীয় সূত্রে জানা যায় তাড়াশ উপজেলার পৃথক দুটি মামলায় জরিমানা করা হয়।
দন্ডপ্রাপ্তরা হলেন রায়গঞ্জ উপজেলার গোপালপুর গ্রামের মোঃ আতাহার আলীর ছেলে মোঃ কাওছার আলী (২৪) সিরাজগঞ্জ উপজেলার গবার্ভগবার গ্রামের মোঃ মুকুল শেখের ছেলে মোঃ শরিফুল ইসলাম (২০)।
এ বিষয়ে আদালত পরিচালনাকারী উপজেলা সহকারী (ভুমি) কমিশনার এ জেড এম নাহিদ হোসেন বলেন, উপজেলার পরিবেশ ও সরকারি সম্পদ রক্ষায় অবৈধভাবে বালু ও মাটি কাটার বিরুদ্ধে প্রসাশনের এই ধরনের অভিযান নিয়মিত জারি থাকবে।
তিনি আরও বলেন অভিযানকালে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোবাইল কোর্টকে সার্বিক সহযোগিতা প্রদান করেছেন এবং ভবিষ্যতেও করবেন। এসময় অনাদায়ে আইনানুগ কারাদণ্ডের বিধান থাকলেও দন্ডপ্রাপ্ত ব্যক্তিরা তাৎক্ষণিক ভাবে অর্থ পরিশোধ করেন।














