দোহারে বিশ্ব পরিবেশ দিবস পালিত

মাকসুমুল মুকিম : ঢাকার দোহারে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। ০৯ ই জুন মঙ্গলবার সকালে দোহার উপজেলা পরিষদ প্রাঙ্গনে গুড নেইবার দোহার সিডিপি এর আয়োজনে এ দিবস টি পালন করা হয়।

গুড নেইবারস বাংলাদেশ এর দোহার সিডিপির প্রকল্প ব্যবস্থাপক মি: বিমল গোলদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈদুল ইসলাম।

সহকারী প্রকল্প ব্যবস্থাপক (প্রোগ্রাম) মি: উৎসব বৈরাগী এর সন্চলনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রানি সম্পদ অফিসার : মোঃ শামীম হোসেন,উপজেলা বন কর্মকর্তা,মোঃ মহসিন হোসেন,উপজেলা যুব উন্নয়ন অফিসার সামছুন্নাহার খান,গুড নেইবারস্ দোহার সিডিসি সভাপতি বজলুর রহমান সহ বিভিন্ন স্কুল থেকে আগত শিক্ষার্থী ও শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা পরিবেশ রক্ষার গুরুত্ব এবং সচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। এছাড়া, দিবসটি উপলক্ষে বিভিন্ন স্কুল থেকে আগত শিক্ষার্থীদের নিয়ে চিএাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

আগত অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।

এছাড়া উপজেলা পরিষদ প্রাঙ্গনে বিভিন্ন ধরণের গাছের চারা রোপণ করে পরিবেশকে সবুজ রাখার প্রতিজ্ঞা ব্যক্ত করেন সকলে।

প্রকাশিত : মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ খ্রি

You might like

About the Author: priyoshomoy