ফরিদগঞ্জে ৬ জুয়াড়ি গ্রেফতার

ফরিদগঞ্জ (চাঁদপুর)সংবাদদাতা:
চাঁদপুরের ফরিদগঞ্জে জুয়ার আসর থেকে নগদ অর্থসহ ৬ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ| এ সময় নগদ ২৬ হাজার ৬২০ টাকা ও জুয়া খেলার তাস জব্দ করা হয়|

সোমবার (৮ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নের উটতলী এলাকায় এ অভিযান পরিচালিত হয়|

গ্রেপ্তারকৃতরা হচ্ছে, নুরপুর এলাকার নুরুল ইসলামের ছেলে দেলোয়ার হোসেন (৫২), একই এলাকার হেদায়েত উল্লাহর ছেলে ইব্রাহিম খলিল (৫০), উটতলী এলাকার মৃত চান মিয়ার ছেলে হেলাল উদ্দিন (৫০), রুহুল আমিনের ছেলে কামাল হোসেন (৩৭), মৃত রেজাউল হকের ছেলে মাসুদ মুন্সি (৫০) এবং উভারামপুর এলাকার মৃত আবদুস শুক্কুরের ছেলে আলমগীর হোসেন (৪০)|

ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ছয়জন জুয়াড়িকে গ্রেপ্তার করে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে|

প্রকাশিত : মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ খ্রি

You might like

About the Author: priyoshomoy