

নিজস্ব প্রতিবেদক :
হাজীগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ড টোরাগড়ে রব বাড়ীর বিছানা গেইটের ভিতরে অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করায় এলাকার কয়েকজন যুবসমাজের বিরুদ্ধে থানায় মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ পাওয়া যায়। গত ৮ জুন হাজীগঞ্জ থানায় কয়েকজন যুবকের বিরুদ্ধে হামলা ও ভাংচুরের নাটক সাজিয়ে মিথ্যা লিখিত অভিযোগ দায়ের করেছেন মৃত আব্দুর রবের ছেলে আহসান হাবীব। এতে অভিযুক্ত করা হয় টোরাগড় বেপারী বাড়ীর রফিকুল ইসলামের ছেলে ব্যবসায়ী মো.শামীম হোসেন, একই এলাকার মো. সিয়াম, বাদল হোসেন, মো. জিহাদসহ কয়েক জনের নাম। আর এতেই ঘটনার সত্যতা প্রমানের জন্য ফুঁসে ওঠে অভিযুক্তরা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, পৌরসভার জনগুরুত্বপূর্ণ বদরপুর সড়কের মিজির বাড়ীর সামনে মৃত আব্দুর রবের ছেলে আহসাস হাবীব, আবু বক্কর ছিদ্দিকের প্রত্রীক বিছানা গেইট বাড়ীর চারপাশে টিনের একাধিক ঘর। তেমন কোন ভাড়াটিয়া না থাকায় পাহারাদার হিসাবে বৃদ্ধ দুই নারী বসবাস করে আসছেন।

মাঝেমধ্যে এ বাড়ীর অন্যান্য ঘরে চলে আসছে অসামাজিক কার্যকলাপ। সেই সাথে মাদক সেবীদের আনাগোনায় বাড়ীটি পাশ্ববর্তী বাসিন্দারা যেন বিরক্ত হয়ে পড়েছেন। এসব বিষয়ে স্থানীয় যুবসমাজ প্রতিবাদমুখর হয়ে উঠলে বাড়ীর মালিকদেরও টনক নড়েনি। মূলত বাড়ীটি নিয়ে সম্পত্তিগত বিরোধের কারনে আবাসন প্রকল্পের সার্বিক উন্নয়নের ছোঁয়া লাগেনি।
গত ৮ জুন ঘটনার দিন মূলত ঝড়ে রব বাড়ীর বিছানা গেইট ঝড়ে ভেঙ্গে যায়। অথচ কিশোর গ্যাং সাজিয়ে মো. শামীম হোসেন, মো. সিয়াম, বাদল হোসেন, মো. জিহাদসহ কয়েক জনের নামে থানায় মিথ্যা অভিযোগ দায়ের করা হয়।
বাড়ীটিতে বসবাসকারী বৃদ্ধ নারী শাহিদা বেগম বলেন বাড়ীর টিনের গেইট কে বা কারা ভেঙ্গেছে আমি দেখিনি। বাড়িটিতে কোন ভাড়াটিয়া থাকে না। তবে ঝড়ে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার দিন শামীমকে জড়িয়ে ভাংচুরের কথাটাটি সত্য নয় কারন আমি তাকে এখানে আসতে দেখিনি।
স্থানীয় বাসিন্দারা বলেন, বাড়ীটি দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকায় মাদকসেবি ও অসামাজিক কার্যকলাপ দিন দিন বেড়ে চলছে। এ বিষয়ে মাঝেমধ্যে মালিক পক্ষকে অবহিত করলেও তারা কোন পদক্ষেপ গ্রহন করছে না।
এ বিষয়ে অভিযুক্ত যুবক মো. শামীম হোসেন বলেন, রব বাড়ীর বিছানা গেইটের ভিতরে বিভিন্ন সময়ে মাদক ও অসামাজিক কার্যকলাপের অভিযোগ পেয়ে আমরা প্রতিবাদ করি। ঘটনার দিন তাদের বাড়ীর টিনের গেইট ঝড়ে ভেঙ্গে যায় অথচ বাড়ীর মালিক আহসান হাবীব আমাদের নামে থানায় মিথ্যা অভিযোগ দায়ের করেছেন যার তীব্র নিন্দা জানাচ্ছি।
পরিত্যক্ত বাড়ির মৃত আব্দুর রব মিজির ছেলে আহসান হাবীব বলেন, প্রায় সময় কিছু কিশোর গ্যাং এখানে এসে ঝামেলা সৃষ্টির চেষ্টা করে। আমার টিনের গেইট ভাংচুর হয়েছে সেই বিষয়ে প্রশাসনেন কাছে লিখিত অভিযোগ দায়ের করেছি।
















