অনৈতিক কাজে লিপ্ত থাকায় শাহমাহমুদপুর ইউনিয়ন ছাত্রদল নেতা রবি বহিস্কার

চাঁদপুর প্রতিনিধি :

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, চাঁদপুর জেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক শাহমাহমুদপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোঃ রবিউল ইসলাম রবিকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কাজে লিপ্ত থাকায় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বহিস্কার করা হয়েছে, ১৩ জুন জেলা ছাত্রদলের আহবায়ক আহবায়ক এই এম ইসমাইল পাটওয়ারী, সদস্য সচিব জিয়াউর রহমান সোহাগ দলের প্রেইডে স্বাক্ষরিত বিজ্ঞপ্তি তাকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়।

উল্লেখ্য গত শুক্রবার রাত পৌনে ৯টায় রবিউল ইসলাম রবিকে শাহমাহমুদপুরের ভাটেরগাঁও থেকে জেলা গোয়েন্দা পুলিশ আটক করেছে, সে সময় তার কাছ থেকে ৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

রবি দীর্ঘদিন ধরে সে চাঁদপুরের বিভিন্ন এলাকায় ইয়াবা ব্যবসা, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং কিশোর গ্যাং নিয়ন্ত্রণের নেতৃত্ব প্রদান করে আসছে।

স্থানীয় সূত্র জানা যায়, শাহতলী গ্রামের শান্তকারী, পাইকদী গ্রামের ফারুক খান, ভাটের গাঁও কাজী বাড়ির শফিক কাজীর ছেলেহৃদয় কাজী, একই গ্রামের শফিক মজুমদারের ছেলে হৃদয় মজুমদার, রুলু পাটওয়ারীর ছেলে শিশু পাটোয়ারী, বেপারী বাড়ির সাহেদ খান, সাবেক পুলিশ কর্মকর্তা আনোয়ার হোসেনের দুলালের ছেলে রাসেল খান, শরীফ খানের ছেলে সায়েম, বড় শাহতলী হাসানের ছেলে মাহিম, ভাটেরগাঁও গ্রামের বাবুলের ছেলে, শানুর ছেলে ফারুক, মিনার ছেলে রাকিবসহ কয়েকজনকে নিয়ে রবি এই অঞ্চলে একটি সংঘবদ্ধ ইয়াবা সিন্ডিকেট পরিচালনা করছিল।

অভিযোগ রয়েছে, তাদের নেতৃত্বে একদল কিশোর ও তরুণ প্রকাশ্যে মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িয়ে পড়ে, ফলে এলাকায় চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতা তৈরি হয়।

প্রকাশিত : সোমবার, ১৫ জুন ২০২৬ খ্রি

You might like

About the Author: priyoshomoy