দীর্ঘ অনুপুস্থিতির পর দায়িত্বে ফিরলেন দুই ইউপি চেয়ারম্যান

মোঃ শহীদুল ইসলাম, ধর্মপাশা, সুনামগঞ্জ :
দীর্ঘ সময় ইউনিয়ন পরিষদের কার্যক্রম থেকে অনুপস্থিত থাকার পর আবারও দায়িত্বে ফিরেছেন মধ্যনগর উপজেলার চামারদানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর খসরু এবং মধ্যনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সঞ্জিব রঞ্জন তালুকদার।

জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখা থেকে ১৭ জুন জারি করা পৃথক অফিস আদেশে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশনা ও হাইকোর্টের আদেশের পরিপ্রেক্ষিতে তাদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা পুনর্বহাল করা হয়।

২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর তারা ইউনিয়ন পরিষদের কার্যক্রমে অনুপস্থিত ছিলেন। এ সময় পরিষদগুলোর কার্যক্রম প্যানেল চেয়ারম্যানদের মাধ্যমে পরিচালিত হয়।

পুনর্বহালের আদেশের পর বৃহস্পতিবার থেকে তারা নিজ নিজ ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন।

প্রকাশিত : বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ খ্রি

You might like

About the Author: priyoshomoy