

মোঃ এনামুল হক, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ
পঞ্চগড় সদর হাসপাতালের চিকিৎসাসেবার মান আরও উন্নত করতে এবং সাধারণ মানুষের চিকিৎসাপ্রাপ্তি সহজতর করার লক্ষ্যে সরকার আন্তরিক ভাবে কাজ করছে। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল ও নবনির্মিত ভবনসহ বিভিন্ন বিভাগ পরিদর্শনকালে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমির এ কথা বলেন।

পরিদর্শনকালে তিনি হাসপাতালের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং রোগীদের খোঁজখবর নেন। পরবর্তীতে তিনি নার্সিং ইনস্টিটিউটও পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। হাসপাতাল উন্নয়ন নিয়ে আলোচনা এবং সর্বপ্রকার সমস্যার কথা তুলে ধরা হয়। তিনি খুব শিগগিরই সমাধান করার আশ্বাস দেন।
পরে তিনি সিভিল সার্জন ডা. মিজানুর রহমানসহ চিকিৎসকদের সাথে মতবিনিময় করেন। এ সময় জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন, হাসপাতালের কনসালটেন্ট মাহবুব উল আলম, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও পিপি মির্জা নাজমুল ইসলাম কাজল, যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট আদম সুফি, জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সহসভাপতি ও সহকারী অধ্যাপক মোছা. জেবুন নাহার উপস্থিত ছিলেন।
















