

নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি)-এর উদ্যোগে এবং চাঁদপুর প্রেস ক্লাবের ব্যবস্থাপনায় ‘এআই ও ফ্যাক্ট চেকিং’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা আজ ২৩ জুলাই থেকে ২৫ জুলাই-২০২৬ ( তিনদিন ব্যাপী) পর্যন্ত চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে( তৃতীয় তলা) অনুষ্ঠিত হবে।

২৩ জুলাই বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। সভাপতিত্ব করবেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী। পরিচালনা করবেন প্রেসক্লাব সাধারণ এম এ লতিফ। আজ সকাল ৯টায় চাঁদপুরের সাংবাদিকরা কর্মশালায় অংশগ্রহণ করবেন।
চাঁদপুর প্রেস ক্লাব সূত্রে জানা গেছে, পিআইবির নির্ধারিত আসনসংখ্যা ও সীমাবদ্ধতার কারণে এবার নির্দিষ্টসংখ্যক সাংবাদিককে প্রশিক্ষণে অন্তর্ভুক্ত করা হয়েছে। পর্যায়ক্রমে চাঁদপুর প্রেস ক্লাবের উদ্যোগে চাঁদপুরের সকল পেশাদার ও মাঠপর্যায়ের সাংবাদিকদের জন্যও অনুরূপ প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হবে।
জানা গেছে, বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের দক্ষতা বৃদ্ধি এবং ভুয়া তথ্য শনাক্ত ও যাচাই (ফ্যাক্ট চেকিং) বিষয়ে সাংবাদিকদের সক্ষমতা উন্নয়নের লক্ষ্যেই চাঁদপুর প্রেসক্লাবে পিআইবি এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে।
প্রকাশিত : বুধবার, ২৩ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ :

















