মহাসড়কের পাশ থেকে চালক সহকারীর লাশ উদ্ধার

মোঃ কামরুজ্জামান সেন্টুঃ
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের শাহরাস্তির সীমান্তবর্তী রসুলপুর এলাকা থেকে আমির হোসেন নামে এক চালক সহকারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (০৮ অক্টোবর) সকালে পাশ্ববর্তী কচুয়া উপজেলার রসুলপুর গ্রামের ঘোষের বাড়ির সামনে থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত আমির হোসেন শাহরাস্তি উপজেলার মেহের উত্তর ইউনিয়নের কাকৈরতলা গ্রামের হাজি বাড়ির আজিজুর রহমানের পুত্র। তিনি পেশায় গাড়ির চালক সহকারী।

কচুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল হক জানান, বুধবার সন্ধ্যা থেকে আমির হোসেনের মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। পরে বৃহস্পতিবার সকালে স্থানীয়রা সড়কের পাশে তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

পুলিশ জানায়, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনী ব্যবস্থা নেয়া হবে।

প্রকাশিত: বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ খ্রি.

You might like

About the Author: priyoshomoy