

চাঁদপুর প্রতিনিধি
দৈনিক চাঁদপুর-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক কে এম মাসুদের মরহুম বাবা-মায়ের রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার পরিবেশন করা হয়।
শুক্রবার (৯ অক্টোবর ২০২৬) বাদ জুমা চাঁদপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের উত্তর গুনরাজদী এলাকার আল-আমিন এতিমখানা কমপ্লেক্সে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন এতিমখানা কমপ্লেক্স জামে মসজিদের ইমাম মাওলানা মো. আবদুস সাত্তার খান। এ সময় উপস্থিত ছিলেন আল-আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের গুনরাজদী শাখার ইনচার্জ মো. নাছির উদ্দিন খান, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক সাইদ হোসেন অপু চৌধুরী, এতিমখানা কমপ্লেক্সের সাধারণ সম্পাদক মো. আবদুর রহমান গাজীসহ এতিমখানার শিক্ষার্থীরা।
উল্লেখ্য, চলতি বছরের ৯ জুন রাত পৌনে ১২টায় চাঁদপুর শহরের রেলওয়ে ক্লাব রোডে নিজ বাসভবনে সাংবাদিক কে এম মাসুদের মা নাজমা খানম ইন্তেকাল করেন। এর আগে ২০২৫ সালের ২৬ নভেম্বর রাত পৌনে ১২টায় তাঁর বাবা কে এম নিজাম ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁরা দুই ছেলে ও এক মেয়েসহ স্বজনদের রেখে গেছেন।
মরহুম দুজনের রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে তাঁদের আত্মার শান্তি ও জান্নাতুল ফেরদৌস নসিবের জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়।
প্রকাশিত: শনিবার, ১০ অক্টোবর ২০২৬ খ্রি.














