মাবুদ তুমি রক্ষা করো : ক্ষুদীরাম দাস

কবিতা

মাবুদ তুমি রক্ষা করো মোদের এই ধরায়,
অশান্তির কালো ছায়া চারিপাশে ঘেরায়|
মানুষ আজ মানুষ হতে ভুলে গেছে প্রাতে,
অবিশ্বাসের বিষ ছড়িয়ে দিচ্ছে রাতে রাতে|

লোভ-লালসার আগুনে আজ জ্বলছে বসুন্ধরা,
পাপের বোঝায় ভরে গেছে এই ধরণীর তরা|
দুর্বলের উপর চলে কেবল সবলের অত্যাচার,
কোথাও যেন খুঁজে পাওয়া যায় না আর বিচার|

মাবুদ তুমি রক্ষা করো মোদের এই জীবন,
ভুলে গেছি আমরা যেন সত্যের সেই শোভন|
অহংকারে গলে গেছে মানুষেরই মন,
পার্থিব মোহে হারিয়ে গেছে আপন ও বিজন|

চারিদিকে শুধু দেখি কান্নার রোল আর আর্তনাদ,
শুদ্ধ বাতাসে আজ মিশে আছে হিংসার বিষাদ|
শিশুর কোমল মুখে নেই কোনো যে হাসি,
কেটে গেছে সুখের দিন, অন্ধকার রাশি রাশি|

মাবুদ তুমি মায়া করো, তুমি যে দয়ালু প্রভু,
তোমার রহমত ছাড়া কে বাঁচাবে বলো কভু?
আমাদের ভুলগুলো সব ক্ষমা করে দিয়ে,
শান্তির সুবাতাস দাও এই ধরাধামে দিয়ে|

অন্ধকার এই পথ থেকে ফিরাও মোদের মন,
সঠিক পথে চালিত করো হে পরম ¯^জন|
অন্যায় আর অবিচার চিরতরে যাক মুছে,
মানবতা যেন আবার এই মাটিতে ওঠে বেঁচে|

মাবুদ তুমি রক্ষা করো এই বিশ্বসংসার,
তোমার দয়া ছাড়া যে নেই তো কেউ আর|
রহমতের চাদরে তুমি ঢেকে নাও মোদের,
শান্তি ফিরিয়ে আনো এই কুলিকাননের|

প্রকাশিত : শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

.

You might like