চাঁদপুর সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হওয়ায় অ্যাড. আলম খান মঞ্জুর কৃতজ্ঞতা

সজীব খান, চাঁদপুর :
চাঁদপুর সদর উপজেলা বিএনপির নবগঠিত পূর্ণাঙ্গ কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়ায় দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অ্যাডভোকেট আলম খান মঞ্জু।

এক বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমানের আদর্শ বাস্তবায়নে তিনি নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন। দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে এবং তৃণমূল পর্যায়ে বিএনপিকে শক্তিশালী করতে সর্বোচ্চ আন্তরিকতা ও সততার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এ সময় তিনি চাঁদপুর জেলা বিএনপির সভাপতি, চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আগমেদ মানিক সাহেব, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ কে এম সলিমুল্লাহ সেলিম, সদর উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সকল নেতৃবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

তিনি আরও বলেন, দলের সিনিয়র নেতৃবৃন্দ যে আস্থা ও বিশ্বাস রেখে তাকে গুরুত্বপূর্ণ এই দায়িত্ব প্রদান করেছেন, সেই আস্থার মর্যাদা রক্ষায় তিনি সর্বদা নিষ্ঠার সঙ্গে কাজ করবেন। পাশাপাশি বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রেখে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের অধিকার আদায়ের আন্দোলনে সক্রিয় ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।

প্রকাশিত : সোমবার, ০৩ আগস্ট ২০২৬

Views: 6

You might like

About the Author: priyoshomoy