

হিরক খাঁন, মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের হরিরামপুর পূর্বপাড়া গ্রাম থেকে ৫ গ্রাম হেরোইনসহ তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে হরিরামপুর পূর্বপাড়ার তিন রাস্তার মোড় বটতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন— মেহেরপুর শহরের স্টেডিয়ামপাড়ার মৃত জিয়াউর রহমানের ছেলে তামিউর রহমান সোহান (২৩), বামনপাড়ার তাহাজ উদ্দীনের ছেলে মো. তারিকুল ইসলাম (৩৪) এবং মুজিবনগর উপজেলার পুরন্তপুর গ্রামের বজলুর রহমানের ছেলে মো. নিশাত এলাহী (২৩)।
ডিবি পুলিশ জানায়, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে তাদের আটক করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রকাশিত : শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
শেয়ার করুন
–
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

















