

মোঃ এনামুল হক, পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড় জেলা পুলিশের আয়োজনে সোমবার সকালে পুলিশ লাইন্স মাঠে অফিসার ও ফোর্সের সমন্বয়ে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। প্যারেডে অভিবাদন গ্রহণ ও পরিদর্শন করেন পঞ্চগড়ের পুলিশ সুপার মোঃ আবু সাইম। এ সময় তিনি অংশগ্রহণকারীদের শারীরিক ফিটনেস ও টার্ন-আউটের ভিত্তিতে জিএস মার্ক প্রদান করেন।

পরে পুলিশ সুপার তাঁর বক্তব্যে শৃঙ্খলা বজায় রাখা, ড্রেসরুলস মেনে পোশাক পরিধান, নিয়মিত পিটি-প্যারেড, স্বাস্থ্য সচেতনতা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও খেলাধুলায় অংশগ্রহণের পাশাপাশি পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেন। প্যারেডে কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার (প্রবেশনার) মোঃ মনজুরুল আলম।
প্যারেড শেষে পুলিশ লাইন্স ড্রিল শেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোঃ আবু সাইম। তিনি ধৈর্যের সাথে অফিসার ও ফোর্সদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং সমাধানের আশ্বাসসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।
সভায় জুলাই/২০২৬ মাসে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের পুরস্কৃত করা হয়।
পুরস্কারপ্রাপ্তরা হলেন-
শ্রেষ্ঠ থানা: মোঃ সোয়েল রানা, অফিসার ইনচার্জ, বোদা থানা।
বিশেষ পুরস্কার: মোঃ এনায়েত কবির, জেলা গোয়েন্দা শাখা।
শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার: এএসআই (নিরস্ত্র) তপন কুমার রায়, পঞ্চগড় সদর থানা।
শ্রেষ্ঠ এএসআই (নিরস্ত্র): লিটন রায়, বোদা থানা।
বিশেষ পুরস্কার প্রাপ্ত এসআইবৃন্দ: মোঃ আবু হোসেন ও মোঃ নাহিদ হাসান (জেলা গোয়েন্দা শাখা), তপন কুমার রায় ও বাপী কুমার (বোদা থানা), বিধান চন্দ্র রায় (তেঁতুলিয়া মডেল থানা) এবং মোঃ আতিকুর রহমান (পঞ্চগড় সদর থানা)।
কল্যাণ সভা শেষে পুলিশ অফিস সম্মেলন কক্ষে জেলার সকল ইউনিট ইনচার্জদের নিয়ে জুলাই/২০২৬ মাসের মাসিক অপরাধ ও আইন-শৃঙ্খলা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সকলকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেন পুলিশ সুপার।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সিফাত-ই-রাব্বান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ ফরহাদ হোসেন, আরআই পুলিশ লাইন্স মোঃ মনজুরুল আলম, ডিআইও-১, জেলা গোয়েন্দা শাখার কর্মকর্তা, কোর্ট ইন্সপেক্টর, সকল থানার অফিসার ইনচার্জ, টিআই (প্রশাসন) সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ।
প্রকাশিত : মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

















