পঞ্চগড়ে দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী পেরিয়ে গৌরবের ৫১ বছর পদার্পণে বর্ণাঢ্য আয়োজন

মোঃ এনামুল হক, পঞ্চগড় প্রতিনিধিঃ
পঞ্চগড়ে দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী পেরিয়ে গৌরবের ৫১ বছরে পদার্পণ উপলক্ষে শোভাযাত্রা, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে|

বুধবার দুপুরে পঞ্চগড় প্রেসক্লাব হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল|

পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মো. মোশাররফ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন পঞ্চগড় চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক সহ সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মেহেদী হাসান খান বাবলা, পঞ্চগড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরকার হায়দার ও জ্যৈষ্ঠ সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ|

এখন টিভি ও কালের কণ্ঠের জেলা প্রতিনিধি লুৎফর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন দৈনিক করতোয়ার পঞ্চগড় প্রতিনিধি সামসউদ্দীন চৌধুরী কালাম|

আলোচনা সভা শেষে সেখানে দৈনিক করতোয়ার ৫১ বছরে পদার্পণে কেক কাটা হয়| পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে|

প্রকাশিত :  ‍বুধবার, ১২ আগস্ট ২০২৬

You might like

About the Author: priyoshomoy