

রফিকুল ইসলাম, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি :
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার কাজী নাহিদ ইভা সাংবাদিকদের সাথে মতবিনিময় ও প্রতিবন্ধী ছাত্রীকে হুইলচেয়ার প্রদান করেন।

গতকাল বৃহস্পতিবার উপজেলা ভূমি অফিসে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সাংবাদিকদের সততা নিষ্ঠার সাথে কাজ করার প্রশংসা করেন। মানবতার ফেরিওয়ালা নামে পরিচিত কাজী নাহিদ ইভা তার মানবতা ও কর্ম দক্ষতায় অতিরিক্ত জেলা প্রশাসক পদে পদোন্নতি পেয়ে মানিকগঞ্জ জেলায় বদলির হয়। বিদায়ের আগে হোসেনপুর সদরে ১নং মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাক প্রাথমিকের প্রতিবন্দী শিক্ষার্থী রওজামনি কে হুইলচেয়ার উপহার দেন।
এ সময় উপস্থিত ছিলেন হোসেনপুর ১ নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা সুলতানা রত্না, সাংবাদিক রফিকুল ইসলাম, মিসবাহ উদ্দিন মানিক, কলামিস্ট এস এম মিজানুর রহমান মামুন সাংবাদিক মাহফুজ রাজা, রিপন মিয়া, উজ্জ্বল কুমার সরকার, সাগর মিয়া,খায়রুল ইসলাম সঞ্জীবচন্দ্র শীল সহ অন্যান্য সাংবাদিক, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
প্রকাশিত : শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬














