

ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা :
উপজেলার গাজীপুর বাজার ব্যবসায়ী কমিটির নিবাচন শনিবার ( ২৯ সেপ্টেম্বর /২০২৬(খ্রী 🙂 শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। সভাপতি পদে মো: মুজিবুর রহমান পাঠান( ৯৯), সহ-সভাপতি পদে মো: শাহাবুদ্দিন পাঠান (২১৯), সম্পাদক পদে মো: শরীফ হোসেন আজাদ(১২৪), সাংগঠনিক সম্পাদক পদে তারেক মিজি (১৩৪), কোষাধ্যক্ষ পদে মো : আয়ূব আলী আনসারী (১৪৭), প্রচার সম্পাদক পদে মো:ইউনূস খান (১৮১) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় দপ্তর সম্পাদক মো: ওসমান হোসেন, সদস্য বাহাউদ্দিন, মো: মাসুদ আলম,ও মো: মিজানুররহমান কে নির্বাচিত ঘোষণা করা হয়।

নির্বাচনে প্রিজাইডিং এর দায়িত্ব পালন করেন উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন, সার্বিক সহযোগিতায় ছিলেন গাজীপুর হাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুল লতিফ খান ও সহকারী প্রধান শিক্ষক জামাল হোসেন তপাদারসহ থানা পুলিশের একটি টিম।
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.














