

মোঃ এনামুল হক, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ
পঞ্চগড় জেলা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি ও বিভিন্ন স্তরের অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার পঞ্চগড় জেলা সদর হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত এ সভায় হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়ন, রোগীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি, বিদ্যমান সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।
.
সিভিল সার্জন ডা. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি।

সভায় অন্যান্যের মধ্যে জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা জামায়াতের আমির অধ্যাপক ইকবাল হোসাইন, পিপি মির্জা নাজমুল ইসলাম কাজল বক্তব্য দেন।
এর আগে বিভিন্ন অংশীজনদের কাছ থেকে হাসপাতালের চিকিৎসা ব্যবস্থার সম্পর্কে জানতে চান। অংশীজনরা প্রয়োজনীয় জনবলসহ দ্রুত ২৫০ শয্যার হাসপাতালটি চালু করে স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করার দাবি জানান।
প্রধান অতিথি হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়ন, রোগীদের জন্য উন্নত ও মানবিক পরিবেশ নিশ্চিত করা এবং সাধারণ মানুষের কাছে স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেন,এমআরআই, সিটি স্ক্যান মেশিন নেই। এই হাসপাতালে বিভিন্নভাবে প্রতি মাসে ৪০ হাজার মানুষ চিকিৎসা সেবা নিচ্ছেন। তিনি সম্মিলিতভাবে স্বাস্থ্য সেবার মান উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন।
সভায় হাসসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য, চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন স্তরের অংশীজনরা সভায় উপস্থিত ছিলেন।
এর আগে সভায় অংশীজনরা হাসপাতালের বিভিন্ন সমস্যা ও সীমাবদ্ধতা তুলে ধরেন এবং চিকিৎসাসেবার মান আরও উন্নত করতে প্রয়োজনীয় বিভিন্ন পরামর্শ প্রদান করেন।৷ এসময় পঞ্চগড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরকার হায়দার বক্তব্য দেন।
প্রতিমন্ত্রী দল মত ধর্মের বিভেদ ভুলে সম্মিলিতভাবে জেলার স্বাস্থ্য সেবার মান উন্নয়নের প্রতিশ্রুতি দেন।
আন্ডারগ্রাউন্ড, সিন্ডিকেট করে যারা চিকিৎসা কার্যক্রমে জড়িত সিন্ডিকেট নির্মুল করা হবে। সবার জন্য সমান সেবা নিশ্চিত করতে চিকিৎসক, নার্সদের প্রতি আহবান জানান। অতি দ্রুত নতুন হাসপাতাল ভবন চালু করা হবে।
প্রকাশিত : শনিবার, ১৫ আগস্ট ২০২৬

















