বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল, প্রজ্ঞাপন জারি

নিজস্ব প্রতিবেদক :

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে প্রধান নির্বাচন কমিশনারের আদেশক্রমে এ সংক্রান্ত প্রজ্ঞাপনে সই করেন ইসি সচিব আখতার আহমেদ।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ এর ১১ ধারা এবং রাষ্ট্রপতি নির্বাচন বিধিমালা, ১৯৯১ এর ১২(৬) বিধি অনুযায়ী নির্বাচনি কর্তা ও প্রধান নির্বাচন কমিশনারের ঘোষণার ভিত্তিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে নির্বাচিত ঘোষণা করা হলো।

প্রজ্ঞাপনে নবনির্বাচিত রাষ্ট্রপতির পিতার নাম হিসেবে মির্জা রুহুল আমিন এবং স্থায়ী ঠিকানা হিসেবে ঠাকুরগাঁও সদর উপজেলার ঠাকুরগাঁও পৌরসভার কালিবাড়ী এলাকা উল্লেখ করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পান বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংসদের ৩৪৩ জন সদস্যের ভোটের মধ্যে তিনি পান ২৫৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম পেয়েছেন ৮৮ ভোট।

১৯৯১ সালের পঞ্চম রাষ্ট্রপতি নির্বাচনের পর এটিই দেশের ইতিহাসে প্রথম প্রতিদ্বন্দ্বিতামূলক রাষ্ট্রপতি নির্বাচন।

প্রকাশিত :  ‍বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

You might like

About the Author: priyoshomoy