ফরিদগঞ্জ পৌর এলাকায় সড়ক বাতির উদ্বোধন

মোঃ আনিছুর রহমান সুজনঃ

ফরিদগঞ্জ পৌর এলাকার জেলা পরিষদ ডাকবাংলো থেকে ফরিদগঞ্জ চৌরাস্তা (সাবেক কালিরবাজার চৌরাস্তা) পর্যন্ত নতুন করে সংযোগ দেয়া সড়ক বাতির সুইচ অন করে উদ্বোধন করা হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যায় এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সেটু কুমার বড়ুয়া। এসময়ে অন্যান্যের মদ্যে উপস্থিতস ছিলেন থানা অফিসার ইনচার্জ ও ৭ ও৮ নং ওয়ার্ডের পৌর সহায়ক কর্মকর্তা মোহাম্মদ এরশাদ উল্ল্যাহ, পৌর নির্বাহী কর্মকর্তা শাহ আবু সফিয়ান খান, পৌর নাগরিক ফোরামের আহ্বায়ক মোশারেফ হোসেন নান্নু, সদস্য সচিব ইমাম হোসেন, ফরিদগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসে সজিব প্রমুখ।

উদ্বো:ন শেষে পৌর প্রশাসক সেটু কুমার বড়ুয়া বলেন, পৌরবাসীর উন্নয়নে আমরা কাজ করছি। সড়ক বাতি লাগানো শেষে আজ উদ্বোধন করা হলো পর্যায়ক্রমে আমরা পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কে বাতি লাগানো হবে। এজন্য অবশ্যই পৌরবাসীকে ধৈর্য্য ধরতে হবে। এছাড়া শহরের বিভিন্ন সড়কের উন্নয়ন কর্মকাণ্ড চলছে। আশা করছি চলমান উন্নয়ন কমর্কাণ্ড অব্যাহত থাকলে এবং ড্রেনেজ সমস্যা সমাধান করলে আশাকরছি পৌরবাসী হিসেবে সকলেই উপকৃত হবেন।

এসময়ে পৌর নাগরিক ফোরামের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসককে ধন্যবাদ জানান।

প্রকাশিত :  ‍মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

You might like

About the Author: priyoshomoy