পঞ্চগড়ে সবুজায়নের পথে আরও একধাপ: জেলা পরিষদ চত্বরে ১ হাজার বৃক্ষরোপণ

মোঃ এনামুল হক, পঞ্চগড় প্রতিনিধিঃ
৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসুচি গত ১৩ জুন ২০২৬ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ কর্মসূচির অংশ হিসেবে পঞ্চগড় সদর উপজেলার গড়িনাবাড়ি ইউনিয়নের গোয়ালপাড়া এলাকায় পঞ্চগড়-ধামোর সড়কের পাশে জেলা পরিষদের উদ্যোগে এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক,ও সাবেক পৌড় মেয়র তৌহিদুল ইসলাম।

পরবর্তীতে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত “০৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন ” কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে জেলা পরিষদ পঞ্চগড় কর্তৃক আরো ১০০০টি বৃক্ষরোপন করার অংশ হিসেবে অফিস ও ডাকবাংলো চত্বরে বৃহস্পতিবার বৃক্ষরোপণ করেন জেলা পরিষদ প্রশাসক মোহাম্মদ তৌহিদুল ইসলাম।

এ সময় প্রধান নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকারসহ সহকারী প্রকৌশলী, উপসহকারী প্রকৌশলী এবং জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা কর্মচারী, সুশীল সমাজের প্রতিনিধি ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে সম্পৃক্ত করে বৃক্ষরোপন কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়ন এবং আগামী প্রজন্মের জন্য বসবাসযোগ্য দেশ গড়ার উপর গুরুত্বরোপ করেন জেলা পরিষদ প্রশাসক মোহাম্মদ তৌহিদুল ইসলাম।

প্রকাশিত : বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ খ্রি

You might like

About the Author: priyoshomoy