সফরমালী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি অ্যাড. তাফাজ্জেল হোসেন

সজীব খান, চাঁদপুর:
চাঁদপুর সদর উপজেলার ৩নং কল্যাণপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী সফরমালী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট তাফাজ্জেল হোসেন।

গত ৮ সেপ্টেম্বর কুমিল্লা শিক্ষা বোর্ড কর্তৃক সফরমালী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়। কমিটিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাসান পদাধিকারবলে সদস্য সচিব, আবদুল খালেক গাজী শিক্ষক প্রতিনিধি এবং মিস ফারহানা আক্তার অভিভাবক প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন।

এডহক কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় অ্যাডভোকেট তাফাজ্জেল হোসেন চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
অ্যাডভোকেট তাফাজ্জেল হোসেন বর্তমানে চাঁদপুর সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এদিকে সফরমালী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় অ্যাডভোকেট তাফাজ্জেল হোসেনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিদ্যালয়ের সাবেক নেতা, যুবদল নেতা ও সাংবাদিক নূরে আলম খান।

শুভেচ্ছা বার্তায় নূরে আলম খান বলেন, অ্যাডভোকেট তাফাজ্জেল হোসেন একজন দায়িত্বশীল ও যোগ্য ব্যক্তি। তিনি বিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের মাধ্যমে শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

প্রকাশিত :  ‍বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

You might like

About the Author: priyoshomoy