একটি মডেল ও ডিজিটাল ইউনিয়ন উপহার দেওয়াই হবে আমার মূল লক্ষ্য : চেয়ারম্যান প্রার্থী আনোয়ার

​রফিকুল ইসলাম, হোসপনপুর, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে ধারাবাহিক নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে উঠান বৈঠক করেছেন চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন বিএনপি নেতা মশরাফি বিন মর্তুজা আনোয়ার। নির্বাচিত হলে একটি শান্তিপূর্ণ বাসযোগ্য ও মডেল ডিজিটাল ইউনিয়ন উপহার দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।

​শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে আড়াইবাড়িয়া ইউনিয়নের ৩ ও ৪ নং ওয়ার্ডের ছমুয়ার দোকান বাজারে ধনকুরা ও দীপেশ্বর গ্রামবাসীর উপস্থিতিতে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

​উঠান বৈঠকে সভাপতিত্ব করেন ধনকুরা গ্রামের প্রবীণ ব্যক্তি ওয়ার্ড বিএনপির সভাপতি ছমির উদ্দিন।

এতে বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য আলামিন, ৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জজ মিয়া, প্রবীণ গন্যমান্য ব্যক্তি গোলাম রব্বানী, মফিজ উদ্দিন,রহমত আলী সহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।

​উঠান বৈঠকে উপস্থিত এলাকাবাসীর উদ্দেশ্যে চেয়ারম্যান প্রার্থী আনোয়ার বলেন “আমি আপনাদেরই ভাই-ভাতিজা। আপনাদের চোখের সামনেই ছোট থেকে বড় হয়ে উচ্চশিক্ষা অর্জন করে আপনাদের সেবায় নিয়োজিত আছি।আমার ভালো-মন্দ সবকিছুই আপনারা জানেন। এলাকার দশজন ব্যক্তির মধ্যে ৮ জন যদি আমার সম্পর্কে ভালো মন্তব্য করেন, তবেই আমাকে ভোট দিয়ে আপনাদের সেবার সুযোগ দেবেন।

আমি প্রতিশ্রুতি দিচ্ছি আপনাদের ভোটে নির্বাচিত হলে সকলকে সাথে নিয়ে আড়াইবাড়িয়া ইউনিয়ন কে একটি আধুনিক ও মডেল ডিজিটাল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব, ইনশাআল্লাহ।”

​বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভূয়সী প্রশংসা করে তিনি আরও বলেন, দেশ ও জনগণের কল্যাণে নিবেদিতপ্রাণ হিসেবে কাজ করে যাচ্ছেন আমাদের নেতা। ভবিষ্যতে দেশ পরিচালনায় আবারও তিনি আসলে সাধারণ মানুষের ভাগ্যন্নয়নে বিভিন্ন যুগান্তকারী পদক্ষেপ বাস্তবায়ন করবেন।

আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী। আশা করছি আমার সততা নিষ্ঠা ও জনপ্রিয়তা বিবেচনা করে দল আমাকে মনোনয়ন দেবে।

আড়াইবাড়িয়া ইউনিয়নের বিদ্যমান নানা সমস্যা তুলে ধরে প্রার্থী আনোয়ার বলেন, “আয়তনের দিক থেকে আড়াইবাড়িয়া ছোট ইউনিয়ন হলেও অন্যতম। এটি বর্তমানে নানামুখী সমস্যায় জর্জরিত। রাস্তাঘাটের উন্নয়ন, ও নাগরিক সেবার যে অভাব রয়েছে— জনগণ সুযোগ দিলে সেসব সমস্যা দূর করে একটি আধুনিক বাসযোগ্য ও সুন্দর মডেল ডিজিটাল ইউনিয়ন উপহার দেওয়াই হবে আমার মূল লক্ষ্য।”

প্রকাশিত :  ‍শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

You might like

About the Author: priyoshomoy