শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষক সংকট নিরসনে প্রশাসনের সহযোগিতা চাইলেন সভাপতি এস এম বাকের খন্দকার

সজীব খান,চাঁদপুর
চাঁদপুর সদর উপজেলার সাহাতলী উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল ৩টায় বিদ্যালয়ের তৃতীয় তলায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি এস এম বাকের খন্দকার এর সভাপতিত্বে বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক আলাউদ্দিন আল আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিল্লাল হোসেন পাটওয়ারী।

অনুষ্ঠানে বক্তব্য দেন শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান স্বপন মাহমুদ, সাধারণ সম্পাদক কামাল হোসেন মিজি, সাংগঠনিক সম্পাদক শফিক কবিরাজ, ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সোহাগ পাটওয়ারী, এডহক কমিটির অভিভাবক সদস্য মোস্তফা কামাল খান, সাবেক সভাপতি আব্দুল মতিন তপদার ভুট্টু, সাবেক অভিভাবক সদস্য বিল্লাল মল্লিক ও অভিভাবক রাজিয়া সুলতানা।

এছাড়া প্রাক্তন শিক্ষার্থী কবির চৌধুরী, জহিরুল ইসলাম চৌধুরী ও শরিফ হাওলাদার রিপনসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা রাখেন।

অনুষ্ঠানের সভাপতি তার বক্তব্য বলেন,বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ এবং শিক্ষক সংকট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন তিনি।

তিনি বলেন, বিদ্যালয়ের বর্তমান শিক্ষাব্যবস্থা, শিক্ষক সংকটসহ বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে প্রশাসনের সাথে সমন্বয় করে সমাধান করার আশ্বাস প্রদান করেন। একই সাথে সঙ্গে শিক্ষার পরিবেশ আরও উন্নত করতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের সার্বিক সহযোগিতা কামনা করেন।

সভাপতির বক্তব্যে এস এম বাকের খন্দকার বলেন, “একটি শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নের জন্য শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও পরিচালনা কমিটির সমন্বিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাহতলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মান আরও উন্নত করতে আমরা কাজ করতে চাই। বিশেষ করে বিদ্যালয়ের শিক্ষক সংকট নিরসনে সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতা প্রয়োজন। এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানাচ্ছি।”

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা, পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানো এবং সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করা গেলে বিদ্যালয়ের সার্বিক পরিবেশ আরও উন্নত হবে। এ ক্ষেত্রে অভিভাবকদেরও সন্তানদের পড়াশোনার প্রতি নিয়মিত নজর রাখার আহ্বান জানান তিনি।

আসন্ন এসএসসি পরীক্ষার্থীদের বিষয়ে সভাপতি বলেন, টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ না হলে ফরম পূরণ থেকে বিরত রাখা হবে এবং এ ক্ষেত্রে কোনো ধরনের সুপারিশ কাজে আসবে না। চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকের এ বিষয়ে নির্দেশনা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন নবম শ্রেণির শিক্ষার্থী জিহাদুল ইসলাম।

প্রকাশিত: ০১ অক্টোবর ২০২৬ খ্রি.

You might like

About the Author: priyoshomoy