ফরিদগঞ্জে পুলিশের অভিযানে ৪১ কিশোর আটক, মুছলেকায় মুক্তি

ফরিদগঞ্জ সংবাদদাতা :

সন্ধ্যার পর অপ্রয়োজনে বাইরে আড্ডা ও কিশোর অপরাধ নিয়ন্ত্রণের লক্ষে ফরিদগঞ্জে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৪১ কিশোরকে আটক করে।

রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যার পর জেলা পুলিশ সুপারের নির্দেশে ফরিদগঞ্জ থানা-পুলিশ উপজেলার বাজার ও প্রধান মোড়গুলোতে এ তদারকি অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, সন্ধ্যার পর পড়াশোনা বাদ দিয়ে বিভিন্ন মোড়ে অযথা আড্ডায় লিপ্ত থাকায় তাদের সাময়িকভাবে থানায় নিয়ে আসা হয়। পরে অভিভাবকদের খবর দিয়ে নিজ সন্তানদের নজরদারিতে রাখার লিখিত মুছলেকা নিয়ে তাদেরকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্যাহ জানান, কিশোরদের অপরাধ নিয়ন্ত্রণ ও বাহিরে সন্ধার পর আড্ডা থেকে বিরত রাখার ও অভিভাবকদের আরও দায়িত্বশীল করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে নিশ্চিত করে আটক ও অঙ্গিকার রেখে ছেড়ে দেওয়ার বিষয়টি জানিয়েছন।

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.

You might like