

সাইদ হোসেন অপু চৌধুরী :
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুরের পুরান বাজারে এক জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১অক্টোবর) রাত ১০টায় পুরান বাজার পানগোলা শ্রী শ্রী কালী মন্দিরে বিভিন্ন প্রতিযোগিতার এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘বিজয়ী’ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা (ফাউন্ডার) তানিয়া ইশতিয়াক।
প্রধান অতিথির বক্তব্যে তানিয়া ইশতিয়াক বলেন, বাংলাদেশ সব ধর্মের মানুষের এক সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন। “ধর্ম যার যার, বাংলাদেশ আমাদের সবার”— এই চেতনাকে বুকে ধারণ করেই আমাদের সম্মিলিতভাবে এগিয়ে যেতে হবে। উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার এবং তরুন প্রজন্মকে উৎসাহিত করার লক্ষ্যে আয়োজিত এই ধরনের প্রতিযোগিতা অত্যন্ত প্রশংসনীয়।
অনুষ্ঠানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে প্রধান অতিথি তানিয়া ইশতিয়াক ও অন্যান্য অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন মন্দির কমিটির সভাপতি ভীম চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক পঙ্কজ দত্ত, কোষাধ্যক্ষ রতন নন্দী, সাংগঠনিক সম্পাদক রাজিব দেবনাথ, তাপস নন্দী, সমন্বয় অমিত নন্দীসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বী দর্শনার্থী উপস্থিত ছিলেন।
প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ খ্রি.














