পঞ্চগড়ে ২ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে সড়ক নির্মাণকাজের উদ্বোধন

মোঃ এনামুল হক, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ
পঞ্চগড় শহরের বানিয়া পট্টি থেকে সিনেমা হল রোড পর্যন্ত ২ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে ৪০০ মিটার পাকা সড়ক নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে এ নির্মাণকাজের উদ্বোধন করেন পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অর্থায়নে সড়কটি নির্মাণ করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে পঞ্চগড় জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. মাইনুল ইসলাম, পঞ্চগড় সদর উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. রমজান আলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনকালে জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ বলেন, সড়কটির নির্মাণকাজ সম্পন্ন হলে এলাকার দীর্ঘদিনের যানজট সমস্যার অনেকটাই নিরসন হবে। পাশাপাশি শহরের যান চলাচল আরও সহজ ও স্বাভাবিক হবে। এ সড়ক নির্মাণের মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের ভোগান্তি কমবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

প্রকাশিত:  মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ খ্রি.

You might like

About the Author: priyoshomoy