

মো. মহিউদ্দিন, ফরিদগঞ্জ প্রতিনিধি:
চাঁদপুরের ফরিদগঞ্জে বিভিন্ন মামলা সংক্রান্ত কারণে ৪ আসামীকে আটক করেছে থানা পুলিশ।

শনিবার (৬ নভেম্বর) রাতে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেনের নির্দেশে এসআই মোঃ নুরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ উপজেলার রূপসা এলাকায় অভিযান পরিচালনা করে জি-আর মামলার আসামী মোঃ মিলনকে আটক করেছে।
এসআই বরকত উল্যাহ সঙ্গীয় ফোর্সসহ উপজেলার কড়ৈতলী এলাকা থেকে সি-আর মামলার ০৩ মাসের বিনাশ্রম কারাদন্ডসহ ১ লক্ষ ২৪ হাজার টাকা অর্থদন্ডের আসামী মোঃ রাজু হোসেনকে আটক করেছে।
এএসআই সবুজ ভুষন সিংহ সঙ্গীয় ফোর্সসহ উপজেলার আলোনিয়া এলাকায় অভিযান পরিচালনা করে জি-আর মামলার আসামী মোঃ জুয়েলকে আটক করেছে।
এএসআই জামসেদ মিয়া সঙ্গীয় ফোর্সসহ উপজেলার সকদিরামপুর এলাকায় অভিযান পরিচালনা করে সি-আর মামলার আসামী তাসলিমা বেগমকে আটক করে।
থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন ৪ আসামীকে আটক করে আদালতে পাঠানোর কথা নিশ্চিত করেছেন।
আরো পড়ুন : শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
আরো পড়ুন : যৌন রোগের শতভাগ কার্যকরী ঔষধ
আরও পড়ুন: বীর্যমনি ফল বা মিরছিদানার উপকারিতা
আরো পড়ুন : অর্শ গেজ পাইলস বা ফিস্টুলা রোগের চিকিৎসা
আরো পড়ুন : নারী-পুরুষের যৌন দুর্বলতা এবং চিকিৎসা
আরো পড়ুন : ডায়াবেটিস প্রতিকারে শক্তিশালী ভেষজ ঔষধ
আরো পড়ুন : দীর্ঘস্থায়ী সহবাস করার উপায়







