

গাজী মোঃ মহসিন : আসন্ন ইউপি নির্বাচনে চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনীত নৌকার প্রার্থী মোঃ নুরুল ইসলাম পাটওয়ারী জনসমর্থনে এগিয়ে রয়েছেন বলে জনভাষ্যে জানা গেছে।
সরেজমিন ঘুরে জানাযায়, নুরুল ইসলাম পাটওয়ারী ব্যাক্তি ইমেজ, পারিবারিক ইমেজ, দলের নিবেদিত দীর্ঘদিনের একজন সক্রিয় কর্মি হিসেবে তার বেশ পরিচিতি রয়েছে এলাকায়। যা বিজয়ী হতে সহায়ক হবে বলে অনেকের ধারনা।

আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে মৈশাদী ইউনিয়ন পরিষদ নির্বাচন। নির্বাচন যতই ঘনিয়ে আসছে নৌকা প্রতীকের জনসমর্থন ততই বাড়ছে। হাট-বাজার, চায়ের দোকান, মাঠে-ঘাটে বেশির ভাগ মানুষ নৌকা প্রতীকের প্রতি সমর্থন জানিয়ে আলাপ আলোচনায় মুখর হয়ে উঠেছেন। ইউনিয়নের বিভিন্ন স্থানে নানা শ্রেনী পেশার মানুষের সাথে কথা বললে তাদের মধ্যে বেশীরভাগ মানুষই উন্নয়নের প্রতীক নৌকা মার্কার প্রতি সমর্থন জানিয়েছেন।
এবারে মৈশাদী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থীর প্রতিদ্বন্ধিতা করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকে আজহারুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকে আবু জাফর সালেহ (অলী) পাটওয়ারী। যোগ্যতার বিচারেও এলাকার মানুষ নুরুল ইসলাম পাটওয়ারী তথা নৌকার প্রার্থীকে এগিয়ে রাখছেন। অনুষ্ঠিতব্য নির্বাচনকে ঘিরে গত ২৭ অক্টোবর প্রতীক পাওয়ার পর থেকে নুরুল ইসলাম পাটওয়ারী ছুটছেন ভোটারদের ধারে ধারে। দিন-রাত গণসংযোগ, উঠান বৈঠক ও সভা-সমাবেশের মাধ্যমে ব্যস্ত সময় পার করছেন তিনি। পাশাপাশি উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার জন্য ভোটারদের মূল্যবান ভোট প্রার্থনা করছেন।
নৌকা প্রতীকের কর্মী-সমর্থকদের নির্বাচনী প্রচারণায় সরগরম মৈশাদীর বিভিন্ন এলাকা। জনগণের উচ্ছ্বাস ও ভালোবাসা এবং দলীয় নেতাকর্মীদের উপচেপড়া ভিড় পাশাপাশি এলাকার সাধারন মানুষের গণজোয়ার লক্ষ করা যাচ্ছে। ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড পোস্টার- ফ্যাস্টুনে ছেয়ে গেছে। প্রতিটি মহল্লায় উঠান বৈঠকে নেতাকর্মীরা আওয়ামী লীগের উন্নয়নমূলক কর্মকান্ডগুলো তুলে ধরছেন মানুষের সামনে প্রতিনিয়ত।
শনিবার (৬ নভেম্বর) বিভিন্ন স্থানে গণসংযোগকালে এলাকায় মানুষের মাঝে একধরনের উচ্ছাস লক্ষ করা গেছে। নৌকার প্রার্থী নুরুল ইসলাম পাটওয়ারী বলেন, মাঠে এখন নৌকার গণজোয়ার বইছে। আগামী ১১ নভেম্বরের নির্বাচনে ব্যালট বিপ্লবের মাধ্যমে তা প্রমাণিত হবে। তিনি দলমত নির্বিশেষে মৈশাদী ইউনিয়নের সর্বস্থরের জনসাধারণের আস্থা ও ভালোবাসা অর্জনে সক্ষম হয়েছেন বলেও নিজের অভিব্যক্তি প্রকাশ করেন।
তিনি আরো বলেন, মাদক, নেশা, দূর্নীতি ও সন্ত্রাস মুক্ত সমাজ গঠন করাই আমার লক্ষ্য। সেই সাথে মানুষের জন্য কাজ করতে চাই, মানুষের ভালবাসা অর্জন করতে চাই। সুযোগ দিলে সারা জীবন মানুষের পাশে থেকে গণ মানুষের জন্য কাজ করব। মৈশাদীকে আমি একটি আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর রুপকল্প ২০৪১ বাস্তবায়ন করার জন্য নিরলস ভাবে কাজ করে যাব। আমি কথায় নয় কাজে বিশ্বাসী হতে চাই।
আরো পড়ুন : শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
আরো পড়ুন : যৌন রোগের শতভাগ কার্যকরী ঔষধ
আরও পড়ুন: বীর্যমনি ফল বা মিরছিদানার উপকারিতা
আরো পড়ুন : অর্শ গেজ পাইলস বা ফিস্টুলা রোগের চিকিৎসা
আরো পড়ুন : নারী-পুরুষের যৌন দুর্বলতা এবং চিকিৎসা
আরো পড়ুন : ডায়াবেটিস প্রতিকারে শক্তিশালী ভেষজ ঔষধ







