

মো. মহিউদ্দিন, ফরিদগঞ্জ প্রতিনিধি : :
চাঁদপুরের ফরিদগঞ্জে ১৩টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেতে চান ১শ ১১ জন । তন্মধ্যে ৯৫ জনের নামের তালিকা ইউনিয়নগুলোর বর্ধিত সভায় মাধ্যমে প্রার্থী হওয়ার জন্য জীবন বৃত্তান্ত জমা দিয়েছে। তাছাড়া অনেকে জেলা ও কেন্দ্রীয় আওয়ামী লীগের কাছে জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন বলে গেছে।
দলীয় সূত্রে জানা গেছে, চাঁদপুর জেলা আওয়ামী লীগের নির্দেশে উপজেলা আওয়ামীলীগ ১৩টি ইউনিয়নে বর্ধিত সভা করে মনোনয়ন প্রত্যাশিদের নামের তালিকা জমা জমা দিয়েছে।

এছাড়াও স্থানীয় সংসদ সদস্য সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান এর অনুসারীরা ১৩ ইউনিয়নে ১৬ জন প্রার্থীর জীবন বৃত্তান্ত জেলা আ’লীগের কাছে জমা দিয়েছে বলে জানা গেছে।
চতুর্থ ধাপে ফরিদগঞ্জে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই চেয়ারম্যান পদে দলের মনোনয়ন পেতে মরিয়া ক্ষমতাসীন আওয়ামী লীগ ও এর সহযোগী-ভ্রাতৃ প্রতিম সংগঠনের স্থানীয় নেতারা।
গড়ে প্রতি ইউপিতে মনোনয়নের জন্য দলের কাছে আবেদন করেছেন দশজনেরও বেশি।
বিএনপি মাঠে না থাকায় আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক নৌকা পেলেই জনপ্রতিনিধি । এমন ধারনা থেকেই দলীয় মনোনয়নপ্রত্যাশীদের সংখ্যা বেড়ে চলছে। দলীয় নেতা/কর্মীরা এমটাই বলছেন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার বলেন, বড় দল হিসেবে প্রার্থী বেশি থাকাটা স্বাভাবিক।
আরো পড়ুন : শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
আরো পড়ুন : যৌন রোগের শতভাগ কার্যকরী ঔষধ
আরও পড়ুন: বীর্যমনি ফল বা মিরছিদানার উপকারিতা
আরো পড়ুন : অর্শ গেজ পাইলস বা ফিস্টুলা রোগের চিকিৎসা
আরো পড়ুন : নারী-পুরুষের যৌন দুর্বলতা এবং চিকিৎসা







