মৈশাদী ইউনিয়নে বইছে নৌকার প্রার্থীর গণজোয়ার

গাজী মোঃ মহসিন :
আগামী ১১ নভেম্বর বৃহস্পতিবার চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে জোর কদমে চলছে নির্বাচনী প্রচার প্রচারণা। নির্বাচনকে ঘিরে ইউনিয়নের আনাচে কানাচে বিরাজ করছে উৎসবের আমেজ। অলি- গলি, রাজপথ ছেয়ে গেছে নির্বাচনী প্রার্থীদের লিফলেট ব্যানারে। ব্যস্ত সময় পার করছে প্রার্থীরা।

নির্বাচনী প্রতীক দেয়ার পর থেকে মৈশাদী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীদের বিভিন্ন প্রচার প্রচারণা ও উঠান বৈঠকগুলো লক্ষ্য করে বুঝা যায়, এ ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনীত নৌকার প্রার্থী মোঃ নুরুল ইসলাম পাটওয়ারীর ব্যাপক গণজোয়ার বইছে। তার প্রতিটি উঠান বৈঠকে ছিল বিপুল সংখ্যক ভোটার ও কর্মী সমর্থক। এছাড়াও ইউনিয়নের প্রতিটি রাস্তা ঘাট, হাট বাজার, পাড়া মহল্লা ও বিভিন্ন বাড়িতে বাড়িতে প্রার্থী নিজে ভোটারদের সাথে কুশল বিনিময় করে দোয়া ও তাদের মূল্যবান ভোট কামনা করেন।

মোঃ নুরুল ইসলাম পাটওয়ারীর প্রতিটি উঠান বৈঠক, গণসংযোগসহ বিভিন্ন প্রচার প্রচারণায় অংশ নেন জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আ’লীগ, যুবলীগ, মহিলা আ’লীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ। তারা নিরলসভাবে নির্বাচনী কাজ করে যাচ্ছেন প্রতিনিয়ত। সেই সাথে নুরুল ইসলাম পাটওয়ারীকে ভালোবেসে উক্ত প্রচারণায় যোগ দেন বিভিন্ন শ্রেনী পেশার সমর্থকরাও।

নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোঃ নুরুল ইসলাম পাটওয়ারী বলেন, আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত ও বাস্তবায়ন করতে বদ্ধপরিকর। বিগত কয়েকটি বছরে জেলা পরিষদের সদস্য থাকাবস্থায় কেউ বলতে পারবে না এ ইউনিয়নের কারো ক্ষতি করেছি। আমার সাধ্যমত সরকারী সহায়তার পাশাপাশি ব্যক্তিগতভাবেও মানুষকে সহযোগিতা করে গেছি। তাই আসন্ন ইউপি নির্বাচনে মৈশাদীর মানুষ আমার সাথে বেইমানি করবে না বলে আমি বিশ্বাস করি। তিনি আরো বলেন, আমি দলমত নির্বিশেষে এ ইউনিয়নের সকল ভোটারদের দোয়া ও মূল্যবান ভোট কামনা করছি। আমাকে তারা নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করলে আমি তাদের জন্য আগামী পাঁচ বছর কাজ করে যাবো ইনশাআল্লাহ।

আরো পড়ুন : শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

আরো পড়ুন : যৌন রোগের শতভাগ কার্যকরী ঔষধ

আরও পড়ুন: বীর্যমনি ফল বা মিরছিদানার উপকারিতা

আরো পড়ুন : অর্শ গেজ পাইলস বা ফিস্টুলা রোগের চিকিৎসা

আরো পড়ুন :  নারী-পুরুষের যৌন দুর্বলতা এবং চিকিৎসা

You might like