ওটারচর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ দোয়া

কামরুজ্জামান হারুন:
মতলব উত্তরের ঐতিহ্যবাহী ওটার চর উচ্চ বিদ্যালয়ের ২০২১ সনের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ দোয়া ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও দৈনিক ইলশেপাড় পত্রিকার সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব মিজানুর রহমান চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল কাইয়ূম খান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং গজরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শহীদ উল্লাহ প্রধান, ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ও গজরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ।

বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আলী আকবর প্রধানের সঞ্চালনায় বক্তব্য রাখেন,উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও ইমামপুর পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরকার আবুল কালাম আজাদ, গজরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াহেদুজ্জামান সরকার ওয়াদুদ, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল লতিফ মিয়াজী,বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও রসায়নবিদ সাহাব উদ্দিন প্রধান, ঝিনাইয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শামসুল আলম,ওটারচর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও দৈনিক সময়ের আলোর ষ্টাফ রিপোর্টার ঢালী কামরুজ্জামান হারুন, গজরা ইউপি সদস্য শাহ আলম মোল্লা, পরীক্ষার্থী তানভীর আহমেদ সিদ্দিকী, পরীক্ষার্থী এ.আর নূরজাহান, দশম শ্রেণীর ছাত্রী উম্মে হাবিবা ও মানসুরা আক্তার প্রমুখ।

মিলাদ ,দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হেড মাওঃ আমিনুল হক সরকার ও মাওঃ ইসমাইল হোসেন সিরাজী,পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সহকারী শিক্ষক ইব্রাহিম খান।

সার্বিক দায়িত্বে ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নূরুল আমিন ঢালী,মাহবুবুর রহমান, গোলাম হায়দার মোল্লা, সহকারী শিক্ষক মিজানুর রহমান, সিদ্দিকুর রহমান, ওসমান গনি খান, আল আমিন খান প্রমুখ।

উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক রাকিব হাসান মুন্না, নূরে আলম প্রধান, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমএম সাইফুল ইসলাম,ম্যানেজিং কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা হূমায়ুন কবির প্রধান, ওটার চর সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল হক মোল্লা, গজরা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছারফুল আমিন প্রমুখ।

You might like